শিক্ষাবৃত্তি নীতিমালা ।

মেহেরপুর জেলা সমিতি,ঢাকা। 


শিক্ষা মানুষকে আলোকিত করে,সমাজকে সমৃদ্ধ করে এবং একটি জাতিকে এগিয়ে নিয়ে যায় । এই মহান আদশর্কে ধারণ করে মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তা প্রদানের লক্ষ্যে মেহেরপুর জেলা সমিতি,ঢাকা একটি সুসংগঠিত ও মানবিক শিক্ষাবৃত্তি প্রদান নীতিমালা প্রণয়ন করেছে। উক্ত নীতিমালাটি গত ২৭ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে আনুষ্ঠানিকভাবে গৃহীত ও অনুমোদিত হয়। 


এই নীতিমালার আওতায় কোন সম্মানিত দাতা যদি এককালীন ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চার হাজার) টাকা প্রদান করেন, তবে তাঁর  স্মরণে এবং তাঁর নামেই প্রতিবছর একজনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এই শিক্ষাবৃত্তি মেধাবী ঐ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি দাতার মহৎ অবদানকে দীর্ঘকাল ধরে সম্মান ও কৃতজ্ঞাতর সঙ্গে স্মরণীয় করে রাখবে। 


এছাড়াও শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক এই উদ্যোগে অংশগ্রহণ করতে আগ্রহী যে কোন দানশীল ব্যাক্তি স্বেচ্ছায় শিক্ষাবৃত্তি কার্যক্রমে সাধ্যানুযায়ি অর্থ প্রদান করে যুক্ত হতে পারবেন। তাঁদের উদার সহায়তায় আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষার পথ আরও প্রশস্ত ও আলোকোজ্জ্বল হয়ে উঠবে।


শিক্ষাবৃত্তি কার্যক্রমটি সুষ্ঠ,স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুর জেলা সমিতি,ঢাকা কর্তৃক একটি দায়িত্বশীল শিক্ষাবৃত্তি কার্য পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শিক্ষাববৃত্তি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন,আবেদন গ্রহণ,যাচাই,মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন এবং বৃত্তি প্রদান কার্যক্রমের সার্বিক তত্বাবধান করবেন।


শিক্ষাবৃত্তি কার্য পরিচালনা কমিটি: 


    ১.  অধ্যাপক ড.মো.সাইফুল ইসলাম –আহবায়ক 
    ২.  প্রকৌশলী মো. আহসান উল্লাহ 
    ৩.  মো. মাহবুবুর রহমান 
    ৪.  মো. মাহবুব হোসেন-সদস্য সচিব 
    ৫.  প্রকৌশলী মো.জিয়াউর রহমান 
   ৬.  মো. হাফিজুর রহমান 
   ৭.  মো. জাহেদুল হক সাজু 
    ৮.  এ্যাড.আব্দুল লতিফ  


মেহেরপুর জেলা সমিতি,ঢাকা দৃঢ়ভাবে বিশ্বাস করে-সমবেত প্রচেষ্ট,মানবিক মূল্যবোধ ও শিক্ষার প্রতি দায়বদ্ধাতার মাধ্যমেই একটি আলোকিত সমাজ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোল সম্ভব। অতএব, এই মহতী শিক্ষাবৃত্তি কার্যক্রমে সকল শুভানুধ্যায়ী,দানশীল ব্যক্তি ও সমাজ সচেতন মানুষের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।