সদস্যপদ গ্রহণ ও কার্যক্রম সংক্রান্ত ঘোষণা:
মেহেরপুর জেলা সমিতি,ঢাকা।
সদস্যপদের ধরন ও আর্থিক শর্তাবলী:
সাধারণ সদস্যপদ:
১. এন্ট্রি ফি ১,০০০ টাকা (এককালীন)
২. মাসিক চাঁদা সমিতি কর্তৃক নির্ধারিত ১০০ টাকা।
আজীবন সদস্যপদ:
১. এন্ট্রি ফি ২৫,০০০ টাকা(এককালীন)
২. আজীবন সদস্যের জন্য কোন মাসিক চাঁদা প্রযোয্য নয়।
সদস্যদের প্রদতÍ চাঁদা ও অনুদানের অর্থ মেহেরপুর জেলার গরিব দুস্থ মানুষের কল্যাণে এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে,যেমনঃ-
১. গরীব মেধাবিদের শিক্ষাবৃত্তি প্রদান
২. বিজ্ঞানে নতুন আবিষ্কারকারী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা প্রদান
৩. দারিদ্র বিমোচন প্রকল্প গ্রহণ
৪. বেকারদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি
৫. পরিচ্ছন্ন ও সবুজায়নে বৃক্ষরোপন কর্মসূচী।
৬. চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
৭. সমিতির স্থায়ী অফিস ক্রয়ে ব্যয় করা
আধুনিক ও স্বচ্ছ সদস্য ব্যবস্থাপনা:
১. সমিতির নির্ধারিত অনলাইন ফর্ম পূরণ ও অনলাইন পেমেন্ট গেইটওয়ে ব্যবহার করে সদস্য হওযার সুযোগ।
২. সদস্যপদ গ্রহণের পর প্রত্যেক সদস্য পাবেন একটি ইউনিক আইডি নং ও পাসওর্য়াড
৩. নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ঘরে বসেই মাসিক চাঁদা প্রদান করতে পারবেন।
৪. প্রতিবার চাঁদা প্রদানের সাথে সাথে অটোমেটিক মানিরিসিট জেনারেট হবে।
৫. বছরব্যাপী চাঁদা বকেয়া আছে কি না, সদস্য নিজেই তা অনলাইনে যাচাই করতে পারবেন।
৬. এর ফলে নিশ্চিত হবে আর্থিক স্বচ্ছতা ও পূর্ণ জবাবদিহিতা।
ভবিষৎ ভাবনা ও পরিকল্পনা:
১. ভবিষ্যতে সম্মানিত সকল সদস্যকে বিশেষ সুবিধার আওতায় আনা হবে।
২. এটি হবে একধরনের বিশ্বাসের বিনিময় ও দায়বদ্ধতার স্বীকৃতি যা আপনাকে আরও গর্বিত করবে ।
আসুন আমরা সবাই মেহেরপুর জেলা সমিতি, ঢাকার গর্বিত সদস্য হই। একসাথে কাজ করি, একসাথে গড়ি-একটি সমৃদ্ধ ও মানবিক মেহেরপুর।